কান্তজির মন্দিরে ২৬৭ তম রাস উৎসব

দিনাজপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৭:২৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৪৬

কান্তজির মন্দিরে ২৬৭ তম রাস উৎসব

দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহ্যবাহী কান্তনগর (কান্তজিউ) মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। প্রতি বছর বাংলা সনের কার্তিক মাসের রাস পূর্ণিমার রাতে রাধা-কৃষ্ণের রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এই মেলা শুরু হয়। ১৭৫২ সাল থেকে এখানে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এটা উৎসবের ২৬৭তম বছর।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে এই মাসব্যাপী মেলা শুরু হয়। রাস উৎসব ও মেলায় বিভিন্ন জেলাসহ দেশ-বিদেশের ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকরা ভিড় জমান।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, ১৭৫২ খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর হতে চিরাচরিত প্রথা অনুযায়ী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিনে পূণর্ভবা নদীপথে নৌবহরে করে কান্তনগর মন্দিরে থাকা কান্তজিউ বিগ্রহ দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ মাস থাকার পর আবার কার্তিক মাসের পূর্ণিমার একদিন আগে ভক্ত-পুণ্যার্থীদের অংশগ্রহণে পায়ে হেটে কান্তজিউ বিগ্রহ ফের কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়। রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও আশেপাশে একমাস ব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। এখানে দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত ও অন্যান্য দেশ থেকেও শত শত নারী-পুরুষ ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকরা আসেন।

জনশ্রুতি আছে, তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় ১৭২২ খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে ১৭৫২ সালে তারই পালক পুত্র রামনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। কান্তজিউ মন্দির বা কান্তনগর মন্দির নবরত্ন মন্দির নামেও পরিচিত। ১৮ শতকে নির্মিত এই মন্দিরটি ৩ তলা বিশিষ্ট ছিল এবং এর ৯টি চূড়া বা রত্ন ছিল। ১৮৯৭ সালে ভূমিকম্পের ফলে চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে মন্দিরটির সংস্কার করা হলেও চূড়াগুলো আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি।  

রাস উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকতা নাসিম আহমেদ, রাজ দেবোত্তর এস্টেট’র সদস্য ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেম নাথ রায়, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু ও মীরা মাহবুব প্রমুখ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এই রাস উৎসব অসাম্প্রদায়িক সম্প্রীতির একটি স্থান। এখানে বেশ উন্নয়ন হয়েছে। এছাড়াও সব প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর উন্নয়ন হচ্ছে। দিনাজপুরের রাজবাড়ী, সীতাকোট বিহারসহ যাবতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনাগুলো পরিদর্শন করা হয়েছে, সেসবেরও উন্নয়ন হচ্ছে।’

কান্তজির মন্দিরের প্রধান পুরোহিত পুলিন চাটার্জী বলেন, ‘প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমায় এই রাস উৎসব হয়, যা ধর্মীয় ঐতিহ্য। ভগবানের আরাধনা ও পূণ্য লাভ করতে ভক্তরা এখানে আসেন। প্রায় ২৬৭ বছর ধরে রাজ পরিবারের ঐতিহ্য হিসেবে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যা সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি পেয়েছে।’

কাহারোল থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী জানান, মন্দির ও রাসমেলাকে ঘিরে যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম