সিএনজি অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় লক্ষ্মীপুর ছয় জেডিসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত ছয় পরীক্ষার্থী চরমনসা ইসলামীয়া দাখিল মাদ্রসার ছাত্রী। ঘটনার পর ট্রাক ও সিএনজি অটো রিকশার চালক পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সিএনজি আটক করা হয়েছে।
/এএ/টিএন/






