বরিশালে পেঁয়াজের মোকামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১৭:১৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:২৪

বরিশাল বরিশালের বাজারে প্রতি কেজি পেঁয়াজ (মিয়ানমার) পাইকারি বাজারে ২২০ এবং খুচরা বাজারে ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে পেঁয়াজের বিক্রি কমে গেছে। অবৈধভাবে দাম বাড়ানো রোধে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে  নগরীর পেঁয়াজের প্রধান মোকাম পেঁয়াজপট্টিতে এ অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পেঁয়াজের আড়তে বেচা-কেনার মেমো যাচাই করেন। এ সময় মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় ‘বিক্রমপুর বাণিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে চালের প্রধান মোকাম চাউলাপট্টিতে অভিযান চালানো হয়। চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় চাল আড়তদার রানা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ ঊর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম