নীলফামারীতে ভাবি হত্যার দায়ে ২ দেবরের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি।।
২০ নভেম্বর ২০১৫, ০০:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১১:০৭

যাবজ্জীবন

নীলফামারীতে শাহীনা খাতুন (২৭) হত্যা মামলার রায়ে দুই দেবরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম ওই রায় দেন।

এছাড়া,প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, শাহীনার চাচাতো দেবর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি ভাষানীচরের বাহাজ আলী শেখ (৪০)ও জাফর আলী শেখ ( ৩৮)।

মামলার বিবরণে জানা যায়,ভাষানীর চর সঞ্চয় সমিতির অর্থ সম্পাদক ছিলেন একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহীনা খাতুন।সঞ্চয়ের ১৪ হাজার টাকা নিয়ে শাহীনার সঙ্গে দুই দেবরের বিবাদ সৃষ্টি হয়। ২০০৬ সালের ২৯ জুলাই রাতে মুখোশধারী দুই ব্যক্তি ঘরের দরজা ভেঙে রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহীনা খাতুনের ওপর হামলা চালায়। এ সময় শাহীনা ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় হত্যার শিকার শাহীনা খাতুনের চাচাত দেবর জাফর আলী শেখ নিজে বাদী হয়ে দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ডিমলা থানার এসআই মিজানুর রহমান তদন্তে মামলার বাদী জাফর আলী শেখসহ তার সঙ্গী বাহাজ আলীর যোগসুত্র পেয়ে তাদের গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার ওই রায় দেন বলে জানান অতিরিক্ত পিপি অ্যাভোকেট আজিজুল ইসলাম প্রামাণিক।

/জেবি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম