মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ০৮:৪১আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:৩০

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বাস-ট্টাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পক্ষে ২০ জন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) এবং বাসযাত্রী মাসুদ শেখ (২৬)। সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে। বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন-উদ দৌলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়ামিন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্টাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্টাকের চালক সাইফুল মোড়ল  এবং বাসযাত্রী মাসুদ শেখ  নিহত হন।  

আহতদের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছ বলে জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন- উদ দৌলা।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের