বাদুড় ও পেঁচা হত্যার দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৫:০৬

দণ্ডপ্রাপ্ত অমল সরদার নাটোরে একটি পেঁচা ও ১৫৯টি বাদুড় হত্যা করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অমল সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন ছয় মাসের কারাদণ্ড দেন। রবিবার (২৪ নভেম্বর) নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অমল যশোরের চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের সূর্য সরদারের ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তাভর্তি বাদুড় ও পেঁচা জব্দ এবং অমলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অমল বলেছে, নাটোরের চাঁনপুরসহ আশপাশের এলাকায় কয়েকজন সহযোগীকে নিয়ে সে বাদুড় ও পেঁচা ধরে মারার পর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। যশোর এলাকায় আদিবাসীদের কাছে প্রতিটি প্রাণী ২০-২৫ টাকা দরে বিক্রির পাশাপাশি তারা নিজেরাও খায়।

জেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি কালিদাস জানান, যশোর এলাকার আদিবাসীরা বাদুড় খায় বলে তিনি শুনেছেন।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে রাজশাহী রেঞ্জের বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে এসেছিলেন। এই এলাকায় কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত এবং এসব প্রাণী হত্যা বন্ধের ব্যাপারে তারা কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

গত বছরও শহরের হয়বতপুর এলাকায় যশোরের অপর এক আদিবাসী যুবককে আটক করে ৪৫টি বাদুড় জব্দ করেছিলেন। তাকেও জেলে যেতে হয়েছিল বলে জানান ওসি।

 

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম