লক্ষ্মীপুরে পেট্রোল বোমা-বন্দুকসহ শিবির নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৫, ০১:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২২:৫৯
image

atok1 লক্ষ্মীপুরে পাঁচটি পেট্রোল বোমা,একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিসহ নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্যাকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চর চামিতা এলাকা থেকে চন্দ্রগঞ্জ থানার টহল পুলিশ তাকে আটক করে। নেয়ামত উল্যা নোয়াখালীর সুধারাম থানার শফিপুর গ্রামের মাওলানা আবদুর রশিদের ছেলে। তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি বলে জানিয়েছে সুধারাম থানা পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান,মঙ্গলবার ভোররাতে টহল পুলিশের গাড়ি দেখে তিন যুবক দৌঁড়ে পালায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে নেয়ামত উল্যা নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা,বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় অপর দুইজন পালিয়ে যায়।

নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শিবির নেতা নেয়ামতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন,নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অর্ধ শতাধিত মামলা রয়েছে।

/জেবি/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের