নেতার গাড়িতে হামলার অভিযোগ বিএনপির, ছাত্রলীগের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৫৯

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়িতে ভাঙচুর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।

নগর বিএনপির সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আত্মীয়ের বাসা থেকে রাতে নিজ বাসায় ফিরছিলেন আবু সুফিয়ান। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা আবু সুফিয়ানকে বহনকারী পাজেরো গাড়িতে হামলা চালায়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে ১০-১৫ জন এ হামলা চালায়। গাড়ির কাচ ভাঙচুর করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই গাড়ির ড্রাইভার ইয়াসিন আহত হয়েছেন।’ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়িতে ভাঙচুর

তবে বিষয়টি অস্বীকার করেছেন দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি তখন ঘটনাস্থলে ছিলাম না। আমি যতদূর শুনেছি আবু সুফিয়ান ভাই একটি মাহফিলে গিয়ে ভোট চেয়েছেন। বিষয়টি নিয়ে সেখানে থাকা উত্তেজিত জনতা প্রতিবাদ করলে তারা দ্রুত চলে যাওয়ার সময় সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। ওই গাড়ির ড্রাইভারের সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে সেখানে সড়কের পাশে থাকা কিছু যুবক বিষয়টি মিটমাট করতে গেলে তাদের সঙ্গে আবু সুফিয়ান ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’

এ সম্পর্কে জানতে চাইলে আবু সুফিয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট চাওয়ার বিষয়টি ভিত্তিহীন। এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে নগরে ফেরার পথে ছাত্রলীগের বেশ কয়জন নেতাকর্মী অতর্কিতভাবে গাড়িতে হামলা চালায়। বিষয়টি আমরা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করেছি।’

বোয়ালখালী থানার ওসি নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী