সিরাজগঞ্জে বিএনপি ১৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১০

 সিরাজগঞ্জ সরকারি কলেজে বিজয় র‌্যালিতে সংঘর্ষ সিরাজগঞ্জ সরকারি কলেজে বিজয় র‌্যালিতে হামলা এবং আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ইদলু শেখ (৩৫), টিপু সুলতান (৪২), আনোয়ার হোসেন (৪৮), শুভ সেখ (২০), বিপ্লব সেখ (৩৯) ও সোহেল রানা (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলায় সরকারি কাজে বাধা, জনগণের জানমালের ক্ষতি ও পুলিশকে মারপিটের অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইনের ধারা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও আবু সাঈদ সুইট, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ এবং জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনার জন্য জামায়াত ও বিএনপিকে দায়ী করেছেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দাবি করেছেন, সরকারদলীয় লোকজন বিশেষ উদ্দেশ্য হাসিল করতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের ওপর হামলা চালিয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম