বাড়ি ফেরা হলো না ছাত্রলীগ নেত্রী মৌলির

পিরোজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ০৬:২৬ আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:২৯

ফারমিন আক্তার মৌলি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে নাজিরপুরে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন আক্তার মৌলি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে চিতলমারী উপজেলার কুইনা এলাকায় একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।
মৌলির পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী লাহেল মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে একটি বাসে নাজিরপুর আসার পথে টুঙ্গিপাড়া নামেন তিনি। পরে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। রাত আটটার দিকে চিতলমারীর কুইনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মৌলিকে বহনকারী মোটর সাইকেলের চালক মো. রাকিবুল হাসানও গুরুতর আহত হন।
মৌলি পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেয়ে।
ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এইচ এম মাসুম হাওলাদার জানান, ফারমিন আক্তার মৌলি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, মরদেহ নাজিরপুর নিয়ে যাওয়া হয়েছে।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে লেকে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন আনসার সদস্য
হাতিরঝিলে লেকে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন আনসার সদস্য
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ মামলা, গ্রেফতার ৩০
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ মামলা, গ্রেফতার ৩০
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেফতার ১
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেফতার ১
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি