পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১০:২৮ আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:২৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকালে নদীর পদ্মা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকালে মোজাম্মেলসহ চার বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হয়। এ সময় স্পিডবোটটিতে আরও চার জন যাত্রী ছিলেন। ঘোরাঘুরির একপর্যায়ে নদীতে একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন, বাকি সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি