নারীকে উত্ত্যক্ত করে চলন্ত বাস থেকে নামার সময় যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৭

চট্টগ্রাম এক নারীকে উত্ত্যক্ত করার পর অন্য যাত্রীদের রোষানল থেকে বাঁচতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক সেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই নারী, বাসচালকের সহকারীসহ চার জনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। নিহত ইসমাইলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় ইসমাইলের সঙ্গে অন্য যাত্রীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে  যাত্রীরা ৯৯৯-এ কল দিয়ে ইসমাইলকে পুলিশে দেবেন বলার পর সে চলন্ত বাস থেকে দ্রুত নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম