সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:২২

খাদে পড়া বাস থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মীর্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি মীর্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরু বহনকারী ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধার করে।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের