জয় বাংলা স্লোগানের শক্তিতে জীবন দিতেও পিছপা হয়নি মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জয় বাংলা স্লোগানে অসীম শক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষকে একটি বড় অস্ত্র দিয়েছিলেন; সেটি হলো জয় বাংলা। এই স্লোগান মানুষের মনে শক্তি যোগাতে সাহায্য করেছিল। মানুষ হাসতে হাসতে জয় বাংলা ধ্বনি উচ্চারণ করে জীবন দিতেও পিছপা হয়নি।’

সোমবার (১৬ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার হেলিপ্যাড মাঠে ৪ শতাধিক মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলে এ দেশ স্বাধীন হতো না। তাকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল। পরে আমরা দীর্ঘ ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের হাল ধরার পর আবারও আমরা স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছি। দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের