বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মদিনে কেক কাটলেন মা

ভোলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলায় বীরশ্রেষ্ঠ মো. মোস্তফা কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটলেন তার মা মালেকা বেগম। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার আলী নগরের মৌটুপী গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বাড়িতে এই জন্মদিন পালন করা হয়।

এর আগে, সকালে ওই এলাকায় বীরশ্রেষ্ঠ মো. মোস্তফা কামাল মহাবিদ্যালয়ে জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বড়ভাইয়ের ছেলে মো. সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই কলেজ ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকরা।

কেক কাটছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম প্রসঙ্গত, ১৯৪৭ সালের এই দিনে দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধের মৃত্যুঞ্জয়ী সৈনিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তার বাবা হাবিবুর রহমান ছিলেন হাবিলদার। মা মালেকা বেগম বীরমাতা। হাবিলদার হাবিবুর রহমানের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মোস্তফা কামাল ছিলেন সবার বড়। তার স্ত্রী পিয়ারা বেগম ২০০৬ সালে এবং একমাত্র ছেলে মোশারেফ হোসেন বাচ্চু ১৯৯৫ সালে মারা যান। পুত্রবধূ পারভিন আক্তার মুক্তি বেঁচে থাকলেও নাতনি অনামিকা ২০০৪ সালে আগুনে পুড়ে মারা যান।

১৯৮২ সালে মেঘনা নদীর ভাঙনে দৌলতখানের বাড়িটি বিলীন হয়ে গেলে ভোলা সদরের মৌটুপী গ্রামে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন সেখানে ৯২ শতাংশ জমিতে ‘শহীদ স্মরণিকা’ নামে একতলা একটি পাকা ভবন নির্মাণ করে বীরশ্রেষ্ঠের পরিবারটিকে পুনর্বাসন করে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বর্তমান বাড়ি মৌটুপী গ্রামের নাম মোস্তফা কামালের নামে করার জন্য সরকারি নির্দেশনা থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের