প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত স্ত্রীকে দেখে স্বামী অসুস্থ, পরে মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮

কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম স্ত্রীকে দেখে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার পাড় শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম হানিফ আলী (৬১) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৪৪)। সুফিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির পাশের চার শতক জমি নিয়ে স্থানীয় ফকর উদ্দিন নামে এক ব্যক্তির ছেলে হানিফের সঙ্গে তিন ভাই হজরত আলী (৬৩), ইউনুছ আলী (৫৬) ও ইসলাম আলীর (৪৮) মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিটি হানিফ আলীকে বাদ দিয়ে অন্য তিন ভাই ঘিরে দখলে নেয়। বৃহস্পতিবার সকালে হানিফ তার স্ত্রী ও ছেলে ফজজুল হককে (২৭) নিয়ে ওই ঘেরা সরিয়ে দখলমুক্ত করতে গেলে প্রতিপক্ষ তিন ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে সুফিয়ার মাথায় গুরুতর জখম হয়। স্ত্রীর গুরুতর জখম হওয়া দেখে অসুস্থ হয়ে পড়েন হানিফ আলী। বাসায় নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। ঘটনার পরপরই পালিয়ে গেছেন নিহত হানিফ আলীর বাকি তিনভাইসহ তাদের পরিবারের সদস্যরা।

ওসি জানান, মৃত হানিফ আলীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি ঠিক কী কারণে মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের