পিকনিকের আড়ালে সম্মেলন, জামায়াতের ৮৩ নেতাকর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৫:০১

অভিযানের সময় কৌতূহলী জনতা ভিড় করে দিনাজপুরে পিকনিকের আড়ালে সম্মেলন করার সময় জেলা আমিরসহ ৮৩ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ জয়পুরহাট, রংপুর, দিনাজপুরের জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দুটি বাস ভাড়া করে স্বপ্নপুরীতে যান জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের জামায়াতের নেতাকর্মীরা। সেখানে গিয়ে তারা সম্মেলনের আয়োজন করেন। বিকাল ৪টার দিকে দিনাজপুর এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে। এ সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক শেখ গোলাম মোস্তফা শুভ কর্মকর্তাদের নিয়ে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে সম্মেলন চলা অবস্থায় তাদের আটক করেন।

দুটি মিনিবাস, তিনটি প্রাইভেট কার, আট-দশটি মোটরসাইকেলসহ স্বপ্নপুরীর ভেতর থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের