ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:২২

কিশোরগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস কিশোরগঞ্জে সদরের কামালিয়ারচর এলাকায় একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের নার্স জিনাত খান (৪৫), তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা। 

কটিয়াদী হাইওয়ে থানার আইসি বিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের যাত্রীবাহী নাইট কোচটি রাতে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। পরে ঘন কুয়াশায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া যাত্রীরা সবাই ঘুমিয়ে থাকায় ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন