ব্রহ্মপুত্র তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

অবৈধ স্থাপনা অপসারণ নরসিংদীর মাধবদীতে ব্রহ্মপুত্র নদের তীরে ১০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে জেলা প্রশাসন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সেনাবাহিনী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রথম ধাপে ছয়টি স্থাপনা ভেঙে দেয় জেলা প্রশাসন।
নরসিংদীর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান, মাধবদী শিল্প এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১ শত ৫৭ জন অবৈধ দখলদার মোট দুই শ’ দুইটি অবৈধ স্থাপনা গড়ে তোলে। এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর গত ২৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ সময় নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা কার্যকর না করায় দ্বিতীয় ধাপে রবিবার উচ্ছেদ চালানো হয়। এ সময় ভেকু মেশিন দিয়ে বহুতল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ নিজ দায়িত্বে ছোট ছোট স্থাপনা সরিয়ে নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নরসিংদীর ছয়টি নদীর প্রায় ২৩১ কিলোমিটারের পুনঃখননের কাজ চলছে। ব্রহ্মপুত্র নদসহ নরসিংদীর অন্যান্য সব নদীর তীর অচিরেই অবৈধ দখলমুক্ত করে নদীর পূর্ব পরিবেশ ফিরিয়ে আনা হবে। এতে কৃষি ও অর্থনীতিতে নদীর প্রভাব প্রতিফলিত হবে। আগামী রবিবার তৃতীয় ধাপে উচ্ছেদ অভিযান চালানো হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম