দীর্ঘ ১৬ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হল শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া শাখায় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। রবিবার বিকালে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ আগামী এক বছর কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে মেহেদী জামিল-সৈকত কমিটি ছাত্রীহলে ছাত্রলীগের গঠন করা করেছিল। এরপর আরও দুটি কমিটি (সোহেল পারভেজ-জনি, শাফিন-সাম্য কমিটি) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিনিধিত্ব করলেও ছাত্রী হলগুলোতে কমিটি গঠন করতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী রুবাইয়া আমরিন তৃষাকে সভাপতি ও প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল বাকী তন্নিকে সাধারণ সম্পাদক করে শেখ হাসিনা হলে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকলিমা আক্তার এশা, মৌমিতা তালুকদার চৈতী, সৈয়দা জারতুল ফেরদৌস এশা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা উর্মি, সুমাইয়া আহমেদ আশা, সাংগঠনিক সম্পাদক মোছাম্মৎ শান্তনা খাতুন সেতু, ফারজানা ইসলাম রিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ানা রুম্মান ও প্রচার সম্পাদক শিরিন শিলা।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী নুসরাত জাহান নিশাকে সভাপতি ও ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী তামান্না তাহের তন্বীকে সাধারণ সম্পাদক করে বেগম খালেদা জিয়া হলে ৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেরুবা আক্তার লোভা, ফারাহানাজ মুসার্রাত প্রভা, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার মনি, তানজিয়া আমজাদ তন্ময় ও সাংগঠনিক সম্পাদক তানজিলা খানম।
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে দীর্ঘদিন ছাত্রলীগের কোনও কমিটি ছিল না। আমরা শুরু থেকেই কমিটি দেওয়ার ব্যাপারে সচেষ্ট ছিলাম।
তিনি আরও বলেন, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের পদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য হলগুলোতেও ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, নানা কারণে পূর্ববর্তী কমিটিগুলো ছাত্রী হলগুলোতে
ছাত্রলীগের কমিটি দেয়নি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটি দুটিকে ১৫ দিন থেকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্মেলনের মাধ্যমে অন্য হলগুলোতেও কমিটি দেওয়া হবে।
/এআর/টিএন/
আপ-এআর








