ফ্রিজ ঠিক করতে গিয়ে বিস্ফোরণে দুই জন নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ২০:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২০:৪৩

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ফ্রিজ মেরামতকারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান আলী (২৮) এবং একই উপজেলার জিরতলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে মো. ফয়েজ (১৫)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, বুধবার দুপুর ২টার দিকে দুই জন মেরামতকারী একটি ফ্রিজ মেরামত করতে রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে জাকির আমিনের বাড়িতে যান। এসময় তাদের বহনকৃত গ্যাস সিলিন্ডারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ফ্রিজ মেরামতকারী আরমান আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় মো. ফয়েজকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের