ব্রিজের পাশের মাটি বিক্রি, ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৪:১২আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৪:২৯

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে খন্দকার ফেরদৌস নামের এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক এ জরিমানা আদায় করেন। দেশের যেকোনও ব্রিজের গোড়াসহ আশপাশ থেকে বালু না তুলতে সড়ক ও জনপথ অধিদফতর এবং জেলা ও উপজেলা প্রশাসনকে সম্প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

সাজাপ্রাপ্ত খন্দকার ফেরদৌস উপজেলার লতিফপুর ইউনিয়েনর চানপুর গ্রামের মৃত খন্দকার হাবিবুর রহমানের ছেলে।

মঈনুল হক জানান, উপজেলার বংশাই নদীর চানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্যেকু মেশিন দিয়ে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে বিক্রির করছিল অভিযুক্ত খন্দকার ফেরদৌস। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, দেশের যেকোনও ব্রিজের গোড়াসহ আশপাশ থেকে বালু যাতে তোলা না হয় সেজন্য সড়ক ও জনপথ অধিদফতর এবং জেলা ও উপজেলা প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়। সেইসঙ্গে যেসব বেইলি ব্রিজ অপসারণ করা হবে সেগুলো ফেলে না রেখে নিলামে বিক্রির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের