স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

রাজশাহী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৫:০৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:২৩

রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম ওরফে মিঠু (২৪), আত্রাই দক্ষিণপাড়া এলাকার হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার রানা হোসেন (২৫), মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার আরাফাত ইসলাম নাহিদ (২০) বড়াইল এলাকা হারুন-অর-রশিদ (৪৫)। 

ওসি জানান, মোহনপুর উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে গত চার মাস ধরে আসামি হোসাইন প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি নিজের ও তার পরিবারকে জানায়। ফলে বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন আবারও কু-প্রস্তাব দেয়। এছাড়াও তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে ও স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি করে। এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী