পাল্লাতল চা বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় দুই মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ১৩:০১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৩:১৪

মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িসহ আরও দুই প্রতিবেশীকে হত্যার পর এক যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। তারমধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি অপমৃত্যু মামলা। 

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদি হয়ে এই মামলা দুটি দায়ের করেন। তবে হত্যা মামলায় কাউকে আসামি করা হয়নি। 

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম সোমবার (২১ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার ভোররাতে পারিবারিক কলহ নিয়ে নির্মল কর্মকারের সঙ্গে তার স্ত্রী জলি ব্যানার্জির ঝগড়া হয়। এরই জের ধরে সে জলিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় জলিকে বাঁচাতে তার মা লক্ষী ও পাশের ঘরের বসন্ত ভৌমিক এবং বসন্তের মেয়ে শিউলী এগিয়ে এলে নির্মল তাদেরও কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় কোনোমতে বেঁচে যায় ঘাতকের সৎ মেয়ে চন্দনা। তিনি দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশাপাশের শ্রমিকরা বাড়ি ঘেরাও করেন। এ অবস্থায় নির্মল ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।

পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন জানান, হত্যাকারী নির্মল কর্মকার ছাড়া নিহত সবাই চা বাগানে শ্রমিক ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান