মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে দুই শিল্পকারখানাকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ০৯:৪০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৪

মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে দুই শিল্পকারখানাকে জরিমানা

নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে দুটি শিল্পকারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা দুটো হলো- মাধবদীর দক্ষিণ বিরামপুরের আমেনা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিল ও আলগী ইসলামাবাদ এলাকার জুয়েল টেক্সটাইল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও কলকারখানা পরিদর্শন অধিদফতর।

এসময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার, রইছ রেজোয়ানসহ পরিবেশ অধিদফতর ও কলকারখানা পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, আমেনা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিল ও জুয়েল টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলে গ্যাস ও ডিজেলের পরিবর্তে কাপড়ের জুট পুড়িয়ে ব্রয়লার চালানো হচ্ছিল। এসময় পৃথকভাবে দুটি কারখানাকে দুই লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত সাইজিং মিল দুটি আর্থিক জরিমানার টাকা পরিশোধ করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান