সোমবার কুবির প্রথম সমাবর্তন

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ২০:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:৩১

সোমবার কুবির প্রথম সমাবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সোমবার ২৭ (জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ।  সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ।

সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হয়েছে পাঁচ হাজার মানুষ ধারণক্ষমতার প্যান্ডেল। সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ক্যাম্পাস। রবিবার ছিল সমাবর্তনের মহড়া। গাউন ও ক্যাপ পরে ছবি তোলায় ব্যস্ত ছিল সাবেক শিক্ষার্থীরা। কেউ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। কেউবা ক্যাম্পাস সংলগ্ন দোকানদার ও পরিচিতদের সাথে কুশল বিনিময় করছেন। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আনন্দে কেঁদে ফেলছেন কেউ কেউ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে বাহারি ফুল গাছ। ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।

জানা গেছে, সমাবর্তনে নিবন্ধন করা দুই হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট সুযোগ পাচ্ছেন কালো গাউন ও ক্যাপ পরার। এছাড়া ১৪ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেবেন রাষ্ট্রপতি।

উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রথমবার এত বড় আয়োজন করাটা চ্যালেঞ্জের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ইতোমধ্যে সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম