যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আমির হোসেন

খুলনা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৭

ড. মোল্লা আমির হোসেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার জয়বাংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোল্লা আমির হোসেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। প্রফেসর ড. মোল্লা আমির হোসেন এ নিয়োগের সত্যতা নিশ্চিত করেছেন।
মোল্লা আমির হোসেন ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে বরগুনা সরকারি কলেজে নিয়োগ পান। ১৯৯৬ সালে তিনি বিএল কলেজে যোগ দেন। ২০১২ সালে বরিশাল বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরে যশোর বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই কলেজের নাম পরিবর্তন করে জয়বাংলা সরকারি কলেজ রাখা হয়।

/ওআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের