বান্দরবানে ফের প‌পি ক্ষেতে অভিযান, আটক ১ ‌

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৯ জানুয়ারি ২০২০, ০৯:২১আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:২২

বান্দরবানে ফের প‌পি ক্ষেতে অভিযান, আটক ১  ‌ বান্দরবা‌নে র‌্যাবের অভিযা‌নের মাত্র চার দিনের মাথায় ফের পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। রুমার দুর্গম এলাকার চার এক জায়গাজুড়ে এই ক্ষেত ধ্বংস করা করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় একজ‌নকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম পেনন খুমি (৩৫)। তার বাড়ি  ক্যতোই খুমি পাড়ায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমা সেনা জোনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিড়িতে অভিযান চালায়। এসময় প্রায় চার একর নি‌ষিদ্ধ প‌পি বাগান ধ্বংস করা হয়।

রুমা উপজেলা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আকবর জানিয়েছেন, ক্যতোই খুমি পাড়ার কাছে ম্রক্ষ্যং ঝিড়িতে লোকচক্ষুর আড়ালে স্থানীয় পাহাড়িরা নিষিদ্ধ প‌পি বাগান গড়ে তুলেছিল। সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রায় চার একর প‌পি বাগান ধ্বংস করে। বাগানের সঙ্গে জড়িতরা অনেকে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে অভিযান চা‌লি‌য়ে প্রায় সাত একর জমির চারটি ক্ষেত ধ্বংস ক‌রে র‌্যাব-৭। এসময় প্রায় ৬০ কেজি পপির রস (আফিম) উদ্ধার করলেও কাউ‌কে আটক করা যায়‌নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন