বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৪:০৮

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে কালিকাপুর এলাকায় বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার কিছু আগে নাটোর-ঢাকা মহাসড়কের কালিকাপুর এলাকায় সৈয়দপুর থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন এবং পাবনা থেকে রাজশাহীগামী সেজান পরিবহন বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচ জন আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতাল ও পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করে।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম