করোনা ভাইরাসের বিষয়ে ভোমরা স্থলবন্দরে সতর্কতা

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০৩:২৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৩:৪২

সাতক্ষীরা জেলা করোনা ভাইরাসের বিষয়ে সতর্কতায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এর মাধ্যমে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) থেকে প্যারা মেডিক্যাল চিকিৎসকের সমন্বয়ে চার সদস্যের কমিটির মাধ্যমে এই কাজ শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।  সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত এ তথ্য নিশ্চিত করেন।

ভোমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ বলেন, ‘দেশের অন্যান্য স্থানের মতো ভোমরা বন্দরকে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। ভারত থেকে আসা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। গায়ে জ্বর জ্বর ভাব, সর্দি-কাশি থাকলে তাদের বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন শীতের কারণে অনেকে ঠান্ডাজনিত সর্দি-জ্বরে ভুগছেন। এটা নিয়ে আমাদের একটু বিপদে পড়তে হচ্ছে।’

সিভিল সার্জন বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সতর্ক অবস্থানে আছি। স্বাস্থ্য অধিদফতর থেকে বৃহস্পতিবার পত্র পাওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগ চার সদস্যের কমিটিও করেছে। ইতোমধ্যে তারা কাজ করছেন।’

তিনি আরও জানান, গায়ে জ্বর জ্বর ভাব, ব্যথা, চোখ লালসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে জেলা হাসপাতালে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে (আইইডিসিআর) ঢাকাকে অবহিত করতে হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের