বঙ্গবন্ধুকে নিয়ে গান করায় শিক্ষার্থীকে লাঞ্ছনা: এমপি আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৩৩

ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভোলাহাট উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ন্যক্কারজনক এ ঘটনার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘উপজেলার মুশরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ার একপর্যায়ে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ওই ছাত্রীর গানের ডায়েরি ছুড়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক মঞ্চ থেকেও নামিয়ে দেওয়া হয়। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে সাংসদ আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি জাতির জনককে অবমাননার অপরাধে তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. রাব্বুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইয়াসিন আলী শাহ।

উল্লেখ্য, সোমবার (২৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার মুশরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন শুরু করে। ওই ছাত্রী ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...’ গানটি গাইতে শুরু করলে এমপির সফরসঙ্গী বিলাস সরদার মঞ্চে উঠে তার গানের ডায়েরি ছুড়ে ফেলে এবং তার মাইক্রোফোনটি কেড়ে নেয়। এ সময় মেয়েটি হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকলে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আমিনুল ইসলাম। প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় আমিনুল ইসলাম স্কুলের অন্য একটি ঘরে অবস্থান করছিলেন।

আরও পড়ুন- বঙ্গবন্ধুকে নিয়ে গান করায় শিক্ষার্থীর ডায়েরি ছুড়ে ফেললো এমপি’র সফরসঙ্গী

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী