চিকিৎসার নামে মানসিক রোগীকে পিটিয়ে ও চুবিয়ে হত্যা: গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১

চিকিৎসার নামে হত্যার অভিযোগে গ্রেফতার তিন জন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুরে চিকিৎসার নামে মানসিক রোগী কালাম মৃধাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কথিত ফকিরসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।  গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসনিক রোগী কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের মৃত কাঞ্চন আলী ফকিরের ছেলে ফকির রিয়াজউদ্দিন, তার স্ত্রী তাসলিমা আক্তার লাকী এবং তাদের ছেলে তৗহিদুর রহমান।

মঙ্গলবার দুপুরে নগরীর রূপাতলী র‍্যাব-৮ সদর দফতরে সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির মেজর খান সজিবুল ইসলাম জানান, গত ৩১ জানুয়ারি আউলিয়াপুরে পটুয়াখালী থেকে আসা মানসিক ভারসাম্যহীন কালাম মৃধাকে চিকিৎসার নামে ১০১ বার পানিতে চুবায় এবং শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। এতে কালাম মৃধার মৃত্যু হয়। পরে তার লাশ পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে তারা। এ ঘটনায় পরদিন ১ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হওয়ার আগেই অভিযুক্তরা আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলী থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযুক্তরা বন্ধ্যত্ব, মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা চিকিৎসার নামে রোগীদের ভুয়া চিকিৎসা দেয় এবং তাদের কাছ থেকে টাকা, ছাগল, গরু, চাল, মুরগীসহ অন্যান্য জিনিসপত্র গ্রহণ করে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের বাকেরগঞ্জে থানায় সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, কালামকে সুস্থ করতে তার স্ত্রী পারভীন বেগম ৩১ জানুয়ারি তার দুই দেবরকে সঙ্গে নিয়ে রিয়াজ ফকিরের বাড়িতে যান। রিয়াজ তার চাচাতো ভাই অসিম ফকিরসহ ৪/৫ জন মিলে কালামকে লাঠি দিয়ে পিটিয়ে ও বাড়ির পুকুরে চুবায়। অসুস্থ হয় পড়লে তাকে মাজার সংলগ্ন একটি রুমে রাখলে সন্ধ্যার পরে মারা যান কালাম। হত্যাকারীরা লাশ রাতেই বাড়ির পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে সবাই পালিযে যায়। নিহত কালাম পটুয়াখালী সদর থানার খলিশাখালী গ্রামের মৃত তুজম্বর মৃধার ছেলে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের