যেভাবেই হোক বন্যার আগে বাঁধের কাজ শেষ করতে হবে: প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৩

সুনামগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আগাম বন্যা আসার আগেই নির্দিষ্ট সময়ের ভেতরে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। এবার হাওরের পানি নামতে দেরি হয়েছে। তাই বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে। কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে চেষ্টা করবো। আগাম বন্যা আসার আগে যেভাবেই হোক বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার চন্দ্রসোনারথাল, পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফসলরক্ষা বাঁধ নির্মাণ একটা সম্মিলিত কাজ। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের