চসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫

চট্টগ্রামে এক সভায় বক্তব্য রাখেন মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘মেয়র পদে দল যাকেই মনোনয়ন দিক, ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় জনগণের আস্থা অর্জন করতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন। নগরীর জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও সভায় বক্তব্য রাখেন।
নাছির উদ্দিন বলেন, ‘আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তবে পরস্পরকে হেয় করার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও মানহানিকর কিছু পোস্ট করে ভাইরাল করার অপচেষ্টা বন্ধ করতে হবে। এসব বন্ধ করতে না পারলে ক্ষতি হবে শেখ হাসিনা সরকারের। সংহতি রক্ষায় সবাইকে আপন করে নিতে হবে। তৃণমূলের পরীক্ষিত নেতাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে।’
গত মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, ‘৩০০ আসনের মধ্যে যেখানে আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে খারাপ, সেখানেও আমাদের দলের ৩০ শতাংশ ভোটার আছে। সেই ভোটাররা কোথায় গেলো।’
চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সঙ্গে বসে একটা দিক-নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা মেনেই সবাইকে কাজ করতে হবে। সভাপতি-সাধারণ সম্পাদকের পরিকল্পনা দেওয়ার আগে আমরা এ বিষয় নিয়ে কথা বলতে চাই না।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম-৮ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, এমএ রশীদ প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী