সন্তানদের হাতে মোবাইল ও ব্যাগ দিয়ে নদীতে ঝাঁপ

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬

ঝাঁপ দেওয়া নারীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের অভিযান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আফরোজা খানম (২৩) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বোরকা পরা এক নারী ও তার দুই সন্তান সেতুর মাঝখানে আসেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে মোবাইল ফোন ও ব্যাগ রেখে নদীতে লাফ দেন ওই নারী। তখন তার সন্তানদের চিৎকারে লোকজন জড়ো হলে এক ব্যক্তি টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজির পরও সেই নারীর সন্ধান পায়নি। সেতুর ওপর উৎসাহী জনতার ভিড়

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরকার শরিফুল ইসলাম জানান, ব্রিজ থেকে লাফ দিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

আফরোজা নামের ওই নারীর ভাই মোহাম্মদ উল্লাহ জানান, পারিবারিক কলহের জেরে তার বোন পানিতে ঝাঁপ দিয়েছেন। আফরোজার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা না পাঠানোর কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই অস্বছলতার কারণে তার বোন এই পথ বেছে নিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আফরোজা ব্রিজ থেকে লাফিয়ে পড়েছে বলে খবর পেয়েছি। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই নারীর খোঁজ পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।’

 

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান