বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩

বিদ্যুৎস্পৃষ্ট বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আসকান আলী ফকির (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসকান ওই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আসকান বুধবার দুপুরে নিজ ঘরে বাতি জ্বলানোর জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথিমধ্যে মারা যান।  

ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল জানান, সম্ভবত বোর্ডে থাকা সুইচ বিদ্যুতায়িত ছিল। আসকান সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের