মুজিববর্ষের উপহার ‘কার্ডিয়াক ক্যাথল্যাব’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬

কার্ডিয়াক ক্যাথ ল্যাব প্রতিষ্ঠার দীর্ঘ ৫৭ বছর পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত কার্ডিয়াক ক্যাথল্যাব। মুজিববর্ষ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কোনও অতিথি ছাড়াই হাসপাতালের স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ক্যাথল্যাব উদ্বোধন করবেন। মেডিক্যাল, ইন্টারভেনশন ও সার্জারি এই তিন ধরনের সেবা মিলবে এই ক্যাথল্যাব থেকে।

ক্যাথ ল্যাব হলো, কোনও হাসপাতাল বা ক্লিনিকে হৃদরোগ শনাক্ত ও চিকিৎসার বিভিন্ন সরঞ্জামসমৃদ্ধ ল্যাবরেটরি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বারী জানান, ‘কার্ডিয়াক ক্যাথল্যাব চালু হলে এনজিওগ্রাম পরীক্ষার পর রোগীদের নামমাত্র ফি নিয়ে রিং পরানো, পেস-মেকার স্থাপন, হার্টের ভাল্ব রিপেয়ারিংসহ প্রয়োজনে বাইপাস সার্জারি করা যাবে। ক্যাথল্যাব চালু করতে ইতোমধ্যে ১০ বেডের একটি ওয়ার্ডসহ সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ ময়মনসিংহে কার্ডিয়াক ক্যাথ ল্যাব

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান ভুইয়া জানান, ‘মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহবাসীর জন্য এটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস ও কিডনি রোগীদের ডায়ালায়সিস সুবিধা চালুর পর ক্যাথল্যাব চিকিৎসা সেবার সুবিধা চালু ময়মনসিংহ বিভাগ ও এর আশপাশের রোগীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে শতভাগ ওষুধ সরবরাহসহ এসব সুবিধা সরকারের রোগীবান্ধব চরিত্রকে দৃশ্যমান করে তুলছে। এজন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ কার্ডিয়াক ক্যাথ ল্যাব

হাসপাতাল উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘নতুন হাসপাতাল ভবনের চতুর্থতলার হৃদরোগ বিভাগে চালু হচ্ছে এই ক্যাথল্যাব। ইতোমধ্যে কার্ডিয়াক ক্যাথল্যাব স্থাপনসহ পাশে একটি ১০ বেডের পোস্ট ক্যাথল্যাব ওয়ার্ড খোলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের জন্য রাখা হয়েছে আলাদা কর্নার। করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং হৃদরোগ বিভাগের আলাদা ইউনিট ও ওয়ার্ডের পাশে একই ফ্লোরে বসানো হয়েছে এই ক্যাথল্যাব। দশটি বিছানার ক্যাথল্যাব ওয়ার্ডের প্রতিটি বিছানার পাশেই রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মনিটরসহ এনজিওগ্রাম করার পর রোগীদের প্রয়োজনীয় সাপোর্টের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। হৃদরোগের সমস্যা নিয়ে রোগীদের ক্যাথল্যাবে এনজিওগ্রাম করার পর হার্টের ব্লক কিংবা ছিদ্র ধরা পড়লে প্রয়োজনে রিং পরানো, পেস মেকার স্থাপন কিংবা বাইপাস হার্ট সার্জারি পর্যন্ত করার সুবিধা থাকছে হাসপাতালের এই ওয়ার্ডে। পর্যাপ্ত কার্ডিওলজিস্ট ও নার্স টেকনেশিয়ান ছাড়াও এজন্য ইন্টারভেনশনারিস্ট অধ্যাপক ডা. আবুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও একজন ইন্টারভেনশনারিস্ট নিয়োগের জন্য মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। পুরোদমে ক্যাথল্যাব চালু হলে শিশুদের হাটের জন্মগত সমস্যা, মোটা ও চিকন ভাল্বের সমস্যা সমাধানসহ পেস মেকার স্থাপন ও হার্টের বাইপাস সার্জারি করা সম্ভব হবে।’ তিনি আরও জানান, সরকার নির্ধারিত নামমাত্র ফি তে এসব চিকিৎসা সেবা দেওয়া হবে রোগীদের। কার্ডিয়াক ক্যাথ ল্যাবের পাশে ১০ বেডের বিশেষ ইউনিট

হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন জামালপুরের আবুল কাশেম (৫৫) জানান, তাদের আশা হৃদরোগে আক্রান্তদের এখন থেকে আর ঢাকায় যেতে হবে না। ফলে ভোগান্তি ও এই এলাকার রোগীদের খরচ অনেক কমে যাবে। একই ওয়ার্ডের হার্টের রোগী ফাতেমা খাতুন (৪৮) এজন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

গত ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগেই প্রতিদিন গড়ে ভর্তি থাকছে তিন শতাধিক রোগী। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদের মেয়াদেই হালপাতালের জরুরি বিভাগে চালু করা হয় বহুল প্রত্যাশিত ওয়ান স্টপ সার্ভিস। হাসপাতালের অন্ত বিভাগে নামমাত্র ফিতে চালু করা হয় ব্যয়বহুল কিডসি ডায়ালাইসিস চিকিৎসা সেবা কার্যক্রম। সর্বশেষ চালু করা হচ্ছে কার্ডিয়াক ক্যাথল্যাব চিকিৎসা সেবা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী