নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকনিকের বাস

রাঙামাটি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮

উল্টে যাওয়া পিকনিকের বাস রাঙামাটির সাপছড়ি এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

পিকনিকের বাসটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে রাঙামাটি যাচ্ছিলো। সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বাসের যাত্রীরা পেনডেক্স ফার্নিচার নামের চীনা একটি প্রতিষ্ঠানে কর্মরত। উল্টে যাওয়া পিকনিকের বাস

পিকনিক বাসের যাত্রী মো. সালমান (২৮) জানান, ‘আমরা সবাই কর্ণফুলী থেকে রাঙামাটিতে বনভোজনে এসেছি। বাসের যাত্রী ছিল ৬০ জনের মতো। সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বাস উল্টে গিয়ে একজন মারা যান। আহতদের আমরা তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর জানিয়েছেন, ‘বেশির ভাগ যাত্রীর শরীরে কাটাছেঁড়া হয়েছে।’ রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন- বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী