বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩), সুমন (২৮), সিরাজুল ইসলাম (৪০) ও অজ্ঞাত পরিচয় একজন (৪০)।
গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহতরা

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ১১ শ্রমিক। গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষ

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ছয় জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজ্ঞাত একজনের (৪০) মৃত্যু হয়। দুই জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিরাজুল মোল্লা (৩০) নামে একজন মারা যান।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা একটি ভবনে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের