বরগুনায় সস্ত্রীক কলেজ শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বরগুনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১

বরগুনা বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে তালতলী উপজেলা শহরের কলাবাগান এলাকার নিজবাড়িতে এ ঘটনা ঘটে।  স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় রবিবার দুপুরে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে তালতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বরে মানববন্ধন করেছেন।

আহত দুজন হলেন– তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) এবং তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)।

স্থানীয়রা জানান, মধ্যরাতের পর একদল দৃর্বৃত্ত ঘরে ঢুকে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। বাসায় তারা দুজনই থাকতেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই দম্পতির মেয়ে আসিয়া আক্তার রেশমা জানান, কী কারণে কারা কুপিয়ে জখম করেছে, তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে কিনা তা বাবা-মা সুস্থ হওয়ার পর জানা যাবে।’

ওসি জানান, এ হামলার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে