মোটরসাইকেল চুরি করে সিসি ক্যামেরায় ধরা খেলো পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

কুড়িগ্রাম আল আমিন আহমেদ। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রোসেস সার্ভার পদের কর্মচারী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অফিসে পৌঁছে তাড়াহুড়ো করে মোটরসাইকেলের সঙ্গে চাবি রেখেই বয়োমেট্রিক হাজিরা দিতে অফিস ভবনে চলে যান। মনে পড়তেই ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই! অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে আদালত ভবনে লাগানো সিসি ক্যামেরার সাহায্য নেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক পুলিশ কনস্টেবল মোটরসাইকেল নিয়ে পালাচ্ছেন!

আদালত সূত্র জানায়, বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম তরিকুল। ঘটনার সময় সে আদালতে ডিউটিরত ছিল। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম