ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

পিরোজপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯

পিরোজপুর পিরোজপুরের স্বরূপকাঠীতে ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ বাজার গ্রামের নিহতের বাড়ির এলাকার একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে নিহত মামুন মিয়ার পুরনো বাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে নিহতের বড় বোন শিউলি খাতুন ও ভাই মাসুম বিল্লাহ দাবি করেছেন, তাদের ভাইকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, মামুনের লাশের পা ঝুলন্ত অবস্থায় মাটিতে লেগে ছিল।

স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান