এজলাসে আসামিকে মাদক সরবরাহ

নাটোর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪

এজলাসে আসামিকে মাদক সরবরাহ নাটোর আদালতে শুনানি শুরুর আগে এজলাসের ভেতর অস্ত্র ও মাদক মামলার এক আসামিকে ইয়াবা এবং গাঁজা সরবরাহের সময় জনি শেখ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে কোর্ট পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

আটক জনি শেখ নাটোর শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে। এ ঘটনায় বিকালে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নাটোর কোর্টের ইন্সপেক্টর আমিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আমিনুর রহমান জানান, সকাল ১১ টার দিকে বিচারক তানজীম আলম তাবাসসুমের আদালত শুরুর কিছু আগে এজলাসে ওঠে অস্ত্র ও মাদক মামলার আসামি সজিব। এসময় তাকে ইয়াবা ও গাঁজা সরবরাহ করছিল জনি শেখ। বিষয়টি কোর্ট পুলিশের এসআই মালেকের নজরে আসলে জনি শেখকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় বিকালে সিএসআই মালেক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের