আত্মসমর্পণ করা ৯৭ ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন

কক্সবাজার প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২




 কক্সবাজারের আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে ৯৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন বলে জানান কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

পিপি ফরিদুল বলেন, আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারিদের মধ্যে ৯৭ জনকে আদালতে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক তাদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। এছাড়া আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে মোহাম্মদ রাসেল নামের এক আসামির জেল হাজতে মৃত্যু হয়েছে। অপর চার জন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেনি।

আদালতে অনুপস্থিত থাকা চার আসামির বিষয়ে বিচারিক হাকিম পরবর্তীতে চার্জ গঠনের ব্যবস্থা নেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি শামীম আরা স্বপ্না, মো. জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তালিকাভুক্ত ১০২ জন ইয়াবা কারবারি। পরে পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান