সোনাগাজীতে গুলিতে নিহত দুই ‘ডাকাত’

ফেনী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭

বন্দুকযুদ্ধ ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষে তারা নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মঙ্গলকান্দির বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলেও পুলিশ জানায়। সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন এই ঘটনা নিশ্চিত করেন। 

ওসি বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, এসময়  ঘটনাস্থল থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, তিনি  বিষয়টি শুনেছেন।তবে ডাকাত দলের সদস্যদের পরিচয় স্থানীয়রা জানেন না।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’