মার্চে আ.লীগের সম্মেলন হচ্ছে না বগুড়ার ৯ উপজেলায়

বগুড়া প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩

আওয়ামী লীগ বগুড়ার ৯ উপজেলায় আগামী মার্চে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। কেন্দ্র থেকে ঘোষণার পর সম্মেলনের প্রস্তুতি শুরু করা হয়েছিল। তবে মুজিববর্ষের কর্মসূচির কারণে কেন্দ্রীয় কমিটি থেকে এসব সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, ‘বগুড়ার ৯ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগ প্রস্তুতিও শুরু করে। তবে মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীর কর্মসূচি শুরু হবে। তাই কেন্দ্রিয় কমিটি ওই মাসে উপজেলা সম্মেলন স্থগিত করেছে। পরবর্তীতে এপ্রিলে নতুন তারিখ ঘোষণা হতে পারে।’

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, বগুড়ায় এক সভা করে ১৫ মার্চের মধ্যে ৯ উপজেলার সম্মেলনের নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সেই অনুযায়ী জেলা কমিটির সভায় দুপচাঁচিয়া উপজেলা ১১ মার্চ, শাজাহানপুর উপজেলা ১৩ মার্চ, শিবগঞ্জ উপজেলা ১৪ মার্চ, নন্দীগ্রাম উপজেলা ১৫ মার্চ, শেরপুর উপজেলা ২৫ মার্চ, কাহালু উপজেলা ২৮ মার্চ, গাবতলী উপজেলা ২৯ মার্চ, আদমদীঘি উপজেলা ৩০ মার্চ এবং বগুড়া সদর উপজেলা ৩১ মার্চ সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে কেন্দ্রীয় কমিটি মার্চ মাসে সম্মেলন স্থগিত করেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, ‘সম্মেলন স্থগিত হলেও পরবর্তীতে তারিখ ফের ঘোষণা করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সদর উপজেলায় মুজিব শতবর্ষের কর্মসূচি সফলে এখন নেতাকর্মীরা কাজ করছেন।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক