অটোরিকশার ধাক্কায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০

মো. জসীম উদ্দীন শেখ নোয়াখালী জেলা শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন শেখকে ঢাকায় নেওয়ার পর মৃত্যু হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা শহর মাইজদী পৌরবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে রিকশার ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান জসীম উদ্দীন শেখ। তিনি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলায় ২০১৫ সালের অক্টোবর মাসে যোগদান করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জসীম উদ্দীন শেখ সকালে মাইজদী পৌর বাজারে বাজার করতে যান। সেখান থেকে রিকশায় বাসায় ফেরার পথে পেছন দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী