পথচারীকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় পিকনিকের বাসটি

কুমিল্লা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩

কুমিল্লায় দুর্ঘটনা কবলিত বাস কুমিল্লার দাউদকান্দিতে এক পথচারীকে বাঁচাতে গিয়েই পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তবে শেষ রক্ষা হয়নি। ওই পথচারীসহ তিনজন নিহত হন। আহত হন বাসের অন্তত ১৫জন যাত্রী। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন- পথচারী দাউদকান্দি উপজেলার চান্দরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শহীদ মোল্লা, বাসযাত্রী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলমের ছেলে শফিকুল ইসলাম এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাঠালতলী এলাকার আবু তাহেরের ছেলে রমজান আলী। কুমিল্লায় দুর্ঘটনা কবলিত বাস

পুলিশ জানায়, শুক্রবার রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ঢাকার পাটুয়াটুলি বোরকা ব্যবসায়ী সমিতির একটি পিকনিকের বাস। শনিবার সকাল ৭টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় রাস্তা পার হতে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে উল্টে যায়। এসময় ওই পথচারী এবং বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারের পর দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

আরও পড়ুন- বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী