গ্যাস উত্তোলন নিয়ে কথা বলায় তিন কর্মকর্তাকে নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ১১:১৩আপডেট : ০৬ মার্চ ২০২০, ১১:২৩

গ্যাস উত্তোলন নিয়ে কথা বলায় তিন কর্মকর্তাকে নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কূপ থেকে গ্যাস উত্তোলনের ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ওই নোটিশ পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বাপেক্স এর মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) মো. আলমগীর হোসেন। তবে তিনি এ ব্যাপারে আর কোনও কথা বলতে রাজি হননি।

জানা যায়, গণমাধ্যমে কথা বলায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন- বাপেক্স এর মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) মো. আলমগীর হোসেন, শ্রীকাইল পূর্ব-১ গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক সৈয়দ মুহাম্মদ কবীর, শ্রীকাইল পূর্ব-১ গ্যাস প্রকল্পের খনন কর্মকর্তা মুহাম্মদ মহসিন আলম।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর এই নোটিশ দেন।

এ ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘গ্যাস কূপের সার্বিক অবস্থার বিষয়টি প্রধানমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আপডেট জানানো হচ্ছে। আমরাও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো। এই বিষয়ে তথ্য দেওয়ায় কাউকে নোটিশ দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’  এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে অবস্থিত নতুন এই কূপটি কুমিল্লা শ্রীকাইল গ্যাস ফিল্ডের অন্তর্ভুক্ত। শ্রীকাইল পূর্ব-১ নামে ওই কূপ থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের