বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ২৩:৪২আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৬:৩০

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআর ও এসিসি বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম দখল নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে আহত আইআর বিভাগের শিক্ষক মাহবুবা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ক্যাম্পাসে। ভাঙচুর করা হয় অ্যাকাডেমিক ভবনের কয়েকটি কক্ষ।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষক মাহবুবা আক্তার বলেন, ‘একটি রুম এতদিন আইআর বিভাগ শিক্ষকদের কমন রুম হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এসিসি বিভাগ ওই রুমটি নিজেদের দখলে নেওয়ার পাঁয়তারা করে আসছিল দীর্ঘদিন ধরে। রবিবার এসিসি বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের রুম দখল করতে পারে এমন খবর পেয়ে আমি আগে থেকেই ওই রুমটিতে অবস্থান করছিলাম। একপর্যায়ে এসিসি বিভাগের শিক্ষার্থীরা একটি চেয়ার আমাদের রুমের দিকে ছুড়ে মারে। এতে রুমের কাচ ভেঙে আমি আহত হই।’

এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী